১ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে মামলা করার হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

এগ্রি বার্তা প্রতিবেদক ১ অক্টোবর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ৮ বার পঠিত
শেয়ার করুন:

নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার  উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড শুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক এসব কার্ডের সুবিধা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। এর সুবিধা যেন প্রকৃত কৃষক ও অসহায় পরিবারগুলোই পায়, তা নিশ্চিত করতে হবে। তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দল-মতের ঊর্ধ্বে উঠে তথ্য সংগ্রহ করবেন। সবচেয়ে নিম্নস্তর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন। কুঁড়েঘর, এমনকি যাঁদের ঘর নেই বা ছাপরা ঘরে বসবাস করেন—এমন পরিবারগুলোকে চিহ্নিত করে ধাপে ধাপে তথ্য সংগ্রহ করবেন।’

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।