২১ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

দিনাজপুরে বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন ৫০০ প্রান্তিক কৃষক

এগ্রি বার্তা প্রতিবেদক ২১ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৭ বার পঠিত
শেয়ার করুন:
দিনাজপুরে বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন ৫০০ প্রান্তিক কৃষক

দিনাজপুরে এনসিসি ব্যাংক পিএলসি, দিনাজপুর শাখার উদ্যোগে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে দিনাজপুর একাডেমি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনামের সভাপতিত্বে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকরাই আমাদের প্রাণ। তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে কৃষকদের কৃষক কার্ড প্রদান করছে।

তিনি বলেন, দিনাজপুরের সন্তান হিসেবে সবসময় এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আগামীতে দিনাজপুরের কবরস্থানগুলোতে সোলার লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

 অন্যদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সদরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুরভী আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলী, এনসিসি ব্যাংক পিএলসির রাজশাহী শাখার এসএডিপিও ব্যবস্থাপক মো. কামাল হোসেন এবং দিনাজপুর শাখার এডিপিও ব্যবস্থাপক মো. কাওসার হাবীব।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।