৪ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যারিয়ার

চাকরি দেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুই দিন ছুটি

জব ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ৫৬০ বার পঠিত
শেয়ার করুন:
চাকরি দেবে ব্র্যাক এনজিও, সপ্তাহে দুই দিন ছুটি
টেকনিক্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। গতকাল ১৮ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। 


আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: টেকনিক্যাল অফিসার
বিভাগ: শেল্টার, এইচসিএমপি 
পদসংখ্যা: নির্ধারিত নয় 


শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা 
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিও-তে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://bdjobs.com/h/details/1522731?ln=1
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬


জব ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।