১৮ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যব্যবস্থা গঠনে রাবিতে সংলাপ

এগ্রি বার্তা ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ · ৩ মিনিট পড়ার সময় · ১১ বার পঠিত
শেয়ার করুন:
জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যব্যবস্থা গঠনে রাবিতে সংলাপ
বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সংকট মোকাবিলা, কৃষিপ্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গঠনে এগ্রোইকোলজির সম্ভাবনাকে গুরুত্বসহ পলিসি তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ও কারিকুলামে এগ্রোইকোলজিকে সংযুক্ত করতে করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক এ.এইচ.এম. জেহাদুল করিম লেকচার থিয়েটারে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে এবং রোজা লুক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়ার সহযোগিতায় আজ (বুধবার, ১৮ নভেম্বর) বিকেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষিপ্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে গুরুত্ব পায় বরেন্দ্র অঞ্চলের খরা, ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা, কৃষিপ্রাণবৈচিত্র্যে সংকট, স্থানীয় বীজ ও কৃষকের জ্ঞান এবং এগ্রোইকোলজিভিত্তিক জলবায়ু অভিযোজনের সম্ভাবনা। পাশাপাশি কৃষকের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব এবং নারী কৃষকের অবদান নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারি প্রশ্ন উত্তর পর্বে যুক্তহোন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল ইসলাম আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা নাজনীন ও মোহাম্মদ আলতাফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের উপকূলীয় অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম। (এখন টিভি)

এগ্রি বার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।