বিনামূল্যে বীজ ও সার পেলেন ধামরাইয়ের ৬৫০০ কৃষক
ঢাকার ধামরাইয়ে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৪০০ জন কৃষককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ১০০ জন কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে চাষাবাদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, দেশে ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। সময়মতো এসব কৃষি উপকরণ পেয়ে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এগ্রি বার্তা প্রতিবেদক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।