২৪ সেপ্টেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

এগ্রি বার্তা প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬ · ৪ মিনিট পড়ার সময় · ১২ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

সার্কভুক্ত দেশগুলোতে কৃষি, গবেষণা ও জ্ঞান বিনিময়ের তথ্য আরও ব্যাপকভাবে প্রচারে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন সার্ক কৃষি কেন্দ্রের নবনিযুক্ত পরিচালক ড. মো. গোলাম মাহবুব। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ড. মো. গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও কৃষিবিষয়ক সংবাদ আরও কার্যকরভাবে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকেও সার্ক কৃষি কেন্দ্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, কৃষি গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষকের উদ্ভাবন এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কৃষি সাংবাদিকেরা নিয়মিতভাবে কাজ করছেন। সার্ক কৃষি কেন্দ্রের গবেষণা, কার্যক্রম ও সাফল্যের সংবাদ গণমাধ্যমে আরও ব্যাপকভাবে তুলে ধরতে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের সুযোগ বাড়ানোর জন্য তারা আহ্বান জানান। একই সঙ্গে কৃষি সাংবাদিকদের জন্য মতবিনিময়, তথ্যবিনিময় ও যৌথ কার্যক্রমের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ড. মো. গোলাম মাহবুব বলেন, কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. মো. সিকান্দার খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাকৃতিক সম্পদ) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) মো. আবুল বাশার মিরাজ এবং মিডিয়া ও কমিউনিকেশন অফিসার মো. নুরুল ওয়ারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।