মেঘনায় পাওয়া ৭ মণের শাপলা পাতা মাছ বিক্রি ৮২ হাজারে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের একটি আড়ত থেকে ৭ মণ ওজনের মাছটি কিনে নেন বিষু বেপারী নামের এক স্থানীয় ব্যবসায়ী।
আড়তদার আকবর হোসেন বলেন, মঙ্গলবার ভাসানচরের কাছে মেঘনা নদীতে জেলেদের ফেলা ‘চরঘেরা’ জালে মাছটি আটকে পড়ে। বুধবার দুপুরে আড়তে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষু বেপারী মাছটি কিনে নেন।
হাতিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, শাপলা পাতা মাছ ধরা মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ না হলেও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সংরক্ষিত এই প্রাণী শিকার সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। চেয়ারম্যান ঘাটে এই মাছ বিক্রির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এগ্রি বার্তা প্রতিবেদক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।