১০ সেপ্টেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

মেশিনে রশি লাগিয়ে ওজনে কারচুপি, জরিমানা

এগ্রি বার্তা প্রতিবেদক ৯ সেপ্টেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৬ বার পঠিত
শেয়ার করুন:
মেশিনে রশি লাগিয়ে ওজনে কারচুপি, জরিমানা

ওজন মেশিনে রশি ও রাবার লাগিয়ে কারচুপির অভিযোগে এক বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে আপেল মাহমুদ নামে ওই বিক্রেতাকে জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি বলেন, আপেল মাহমুদের ওজন মেশিনে রশি ও রাবার লাগানো ছিল। রশির এক প্রান্ত গামছার আড়ালে রাখা হয়েছিল। সেটি টেনে বা ঢিলা করে ইচ্ছেমতো ওজন কম-বেশি করা যেত। ক্রেতাদের অজান্তে এভাবে ওজনে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ার পর বিক্রেতা তার দোষ স্বীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।