২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ

এগ্রিবার্তা ডেস্ক ২০ জুলাই ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ

মেঘনা ব্যাংক পিএলসির উদ্যোগে যশোরে দিনব্যাপী ‘এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং মাস্টারক্লাস: এনহ্যান্সিং ক্যাপাসিটি অন পিপিজি বেসড লেন্ডিং (ব্যাচ-৩)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে শনিবার আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। মেঘনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসএমই ও কৃষি খাতে পিপিজি-ভিত্তিক ঋণ কার্যক্রমে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেঘনা ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।