ধনবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
টাঙ্গাইলেরর ধনবাড়ীতে প্রান্তিক পর্যায়ে উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদণা উফসী ও হাইব্রীড জাতের ধান বীজসহ এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, উপজেলার প্রান্তিক ৮শ কৃষকের মাঝে জনপ্রতি উফসী জাতের ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়। এছাড়াও হাইব্রীড জাতের ধান বীজ ২ কেজি করে ৫শ ৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।