২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

এগ্রিবার্তা ডেস্ক ২ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার চুয়াডাঙ্গা মুক্তমঞ্চ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।  মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার।

 আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা দিনে যত খাবার খাই তার অধিকাংশ খাবারই বাসার খাবার। বাসার খাবারগুলো কীভাবে রান্না করলে পুষ্টি গুণটা সঠিক থাকবে সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় চাল উৎপাদনের ক্ষেত্রে মিলে চাল ছাঁটাই করে সাদা করা হয়। চালের সব থেকে পুষ্টিগুণ বেশি থাকে চালের আবরণে। এই ছাঁটাই এর ফলেই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর বাজারে এই সাদা চালের চাহিদা সব থেকে বেশি। এই চাল থেকে রান্না ভাতের ৭০ থেকে ৮০ শতাংশ পুষ্টিগুণ বেরিয়ে যায়। এই পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে।

 

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।