২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান

বাসস ১৯ নভেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান

চলতি রবি মৌসুমে জেলার ৩৪ হাজার ৭০০ জন কৃষককে ছয়টি শস্য আবাদের জন্য কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এজন্যে সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় পাঁচ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। 

জেলার সাতটি উপজেলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি ঐ তালিকা চূড়ান্ত করার পরে উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। 

প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের পর্যায়ক্রমে এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি  ডালের বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনার উপকরণ গ্রহণ করে কৃষকরা উপকৃত হয়েছেন। তারা কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন।’

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।