২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সাটুরিয়ায় সাড়ে চার হাজার কৃষক পেলো সার ও বীজ

এগ্রিবার্তা ডেস্ক ২৩ অক্টোবর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সাটুরিয়ায় সাড়ে চার হাজার কৃষক পেলো সার ও বীজ

কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক কেজি সরিষা ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৫০ জন কৃষক গম,২৫ জনকে সূর্য়মুখী ও ৩০ জনকে পেয়াজের বীজ দেওয়া হয়েছে।

বুধবার সকালে ইউএনও মো. ইকবাল হোসেন কৃষকদের মাঝে সরিষা ও সার বিতরণ করেন।

এছাড়া সাটুরিয়া উপজেলায় আগাম শীতকালীন সবজির চাষের জন্য ৫৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনার মধ্যে রয়েছে ফুলকপি, বাধাকপি,লাউ, শিম, বেগুন, শসা, মূলা, মিষ্টি কুমড়া, ধনিয়া ও লালশাক। সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরিষার আবাদ কমে যাওয়ায় এবার সরিষা আবাদের উপর জোড় দেওয়া হয়েছে। ৩ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা ও ২০ কেজি সার প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়। এছাড়া আগাম সবজি আবাদের জন্য ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সবজির বীজ ও সার দেওয়া হয়। সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: তানিয়া তাবাসসুম বলেন, সামনে রবি মৌসুমে সরিয়ার আবাদ করার জোর দেওয়া হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।