২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে : কৃষি সচিব

বাসস ২৩ অক্টোবর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে : কৃষি সচিব

সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত, টেকসই ও লাভজনক উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর এবং বাণিজ্যিক করতে ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে। 

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি খাতকে ২০৫০ সালে আরও উন্নত ও স্বনির্ভর করতে এ বছর ডিসেম্বরের মধ্যে পরিকল্পনা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। 

রাজধানীর ফার্মগেটে আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কৃষি খাতকে উন্নত করতে ঢাকা ও ময়মনসিংহ দুটি অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কৃষি সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ১৭টি দপ্তর রয়েছে। এখানকার সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। 

ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান আরো বলেন, আমাদের সুপরিকল্পিত লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমাদের কাজ হবে কৃষি খাতকে আরও উন্নত করা। কৃষিখাতে অনেক উন্নত হয়েছে এ খাতকে আরও উন্নত করতে কাজ করতে হবে। 

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)’র প্রতিনিধি ড. জিয়াওকুন শি। 

উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।