২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ঝিনাইদহের ৮৫০ কৃষক পেলেন বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার

বাসস থেকে ২৪ জুলাই ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ঝিনাইদহের ৮৫০ কৃষক পেলেন বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার

পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮৫০ কেজি পেঁয়াজ বীজ ও ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়। আজ সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার প্রদান করা হয়।

বীজ ও সার বিতরণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বাসস থেকে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।