২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সবজির বাম্পার ফলন সিরাজগঞ্জে

এগ্রিবার্তা ডেস্ক ১৪ জুলাই ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সবজির বাম্পার ফলন সিরাজগঞ্জে

এবার সবজির বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জে । স্বচ্ছলতা ফিরে এসেছে অনেক কৃষকের। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। 
জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ২৬৫ হেক্টর জমিতে। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ চাষাবাদ বেশি করেছে। 
তবে জেলার চরাঞ্চলসহ উল্লাপাড়া, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে সবজি চাষাবাদ বেশি হয়েছে। 
এসব সবজি চাষাবাদের মধ্যে রয়েছে, শীতকালীন সবজিসহ বারোমাসি হাইব্রিড বেগুন, ঢেড়শ, পুঁইশাক, পটল, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, সিম, মূলা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাঁজরসহ অনান্য শাকসবজি। 
এরমধ্যে হাইব্রিড জাতের সবজি চাষাবাদ বেশি হয়ে থাকে। 
স্থানীয় কৃষকেরা বলছেন, শীতকালিন ও বারোমাসি হাইব্রিড এসব সবজি চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগীতা ও পরামর্শ নিয়ে এ চাষাবাদ করছে অনেকে।
বাড়ির আঙ্গিনা ও জমিতে এসব সবজি চাষাবাদ করা হচ্ছে এবং কৃষক কৃষাণীরা এসব সবজির বাগান পরিচর্যা করছে। 
এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, এবার শীতকালীন বারোমাসি বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এ চাষাবাদে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।