২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ভৈরবে বিনামূল্যে সার-বীজ পেলেন ৯০০ কৃষক

এগ্রিবার্তা ডেস্ক ৩০ জুন ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভৈরবে বিনামূল্যে সার-বীজ পেলেন ৯০০ কৃষক

কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ পেয়েছেন ৯০০ কৃষক-কৃষাণী। গতকাল রবিবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অদিপ্তরের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এ বীজ, চারা ও সার বিতরণ করা হয়। তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সঠিক তদারকি না করে প্রণোদনার তালিকা করায় বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের রোপা আমন, মরিচ, নারিকেল, তাল, গ্রীস্মকালীন সবজি, আম এবং নিম, বেল, জাম ও কাঠাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মধ্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। এছাড়া উপস্থিত ছিলেন অতিথি উপজেলার সব ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী।

এ সময় প্রত্যেক কৃষকের মধ্যে রোপা আমন ৫ কেজি, মরিচের বীজ ১০ গ্রাম, ৫ কেজি করে সার, নারিকেল ও তালের চারা ৫টি করে, গ্রীষ্মকালীন ৫ ধরনের সবজি, ৫ কেজি ডিএপিআর, ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

পৌরসভা ও ইউনিয়ন থেকে প্রণোদনা নিতে আসা কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, যেকোনো সমস্যার পরামর্শ নিতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিয়ে চাষাবাদ করলে ফসলের উৎপাদন বাড়বে এতে আপনারাও লাভবান হবেন।

কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে ইউএনও শবনম শারমিন বলেন, আপনারা সবাই জানেন, রোপা আমনের বীজ রোপণের একটা নির্দিষ্ট সময় আছে। কৃষি কর্মকর্তার তথ্য মতে যে বীজগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে স্বল্প মেয়াদী বীজ। আপনারা যদি সময়মতো রোপণ না করে ঘরে রেখে দেন তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।