২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

এগ্রিবার্তা ডেস্ক ২৭ জুন ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধান, নারিকেল চারা ও অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঘাটাইল উপজেলা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় একহাজার ৫৫০ জন উপকারভোগী কৃষকের মধ্যে বিনামূল্যে ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, রোপা আমন ধান বীজ-৫ কেজি বিতরণ করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।