কাজিপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন, হাইব্রিড মরিচ, লেবু, নারিকেল, তাল, গ্রীষ্মকালীন শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার দেওয়ান আকরামুল হক। ইউএনও দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, কাজিপুর উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খান, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন,আমাদের উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি আমন মৌসুমে উন্নত উফশী জাতের ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এবছর কাজিপুর উপজেলার ১৭০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। হাইব্রিড মরিচ-২৭০ জন কৃষকদের মাঝে ১০ গ্রাম বীজ, ডিএপি -৫ কেজি। সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের উফশী জাতের ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে। কর্মকর্তাবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির মাধ্যমে আরও বেশি সংখ্যক কৃষক উপকৃত হবেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকার প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সহায়তা করার পাশাপাশি তাদের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটাতে চান। কৃষি খাতের উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।