২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

সিরাজগঞ্জে যমুনায় অভিযান, অবৈধ জাল জব্দ

এগ্রিবার্তা ডেস্ক: ২৬ মে ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সিরাজগঞ্জে যমুনায় অভিযান, অবৈধ জাল জব্দ

সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। 

শনিবার দিনব্যাপী যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দেশি মাছের পোনা রক্ষায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে শহর রক্ষা বাধ এলাকার মতি সাহেব ঘাটে জব্দ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী গোলাম রাব্বি ও নৌ-পুলিশের সদস্যরা।
 

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।