২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা

এগ্রিবার্তা ডেস্ক ২ জুন ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা

“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলাটি রবিবার (১ জুন) দুপুরে গাংনী উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা।

মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে। যেখানে কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, জৈব সার, উন্নত জাতের বীজ ও কৃষি-সম্পর্কিত নানা উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

মেলাটি ৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেলে কৃষি বিষয়ক সেমিনার ও চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন রয়েছে। 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।