২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চলনবিলে রসুন উৎপাদনে রেকর্ড

এগ্রিবার্তা ডেস্ক ২৪ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চলনবিলে রসুন উৎপাদনে রেকর্ড

নাটোরের গুরুদাসপুরে রেকর্ড পরিমাণ রসুন উৎপন্ন হয়েছে। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরের সাতটি উপজেলায় ২৫ হাজার ১৩০ হেক্টর জমিতে রসুনের বাম্পার ফলন হয়েছে, যা দেশের মোট আবাদের ২৯ শতাংশ। ফলন হয়েছে দুই লাখ ১১ হাজার ২০৮ মেট্রিক টন রসুন, যা দেশের  মোট ফলনের ৪২ শতাংশ। এর বর্তমান বাজারমূল্য প্রায় দুই হাজার ৩৫০ কোটি টাকা।

তবে বিদেশ থেকে রসুন আমদানি করা হলে কৃষকরা উৎপন্ন রসুনের দাম পাবেন না বলে শঙ্কায় রয়েছেন। রসুনের আবাদ বাড়ায় বর্তমানে গুরুদাসপুর, চাঁচকৈড়, ধারাবারিষা, নাজিরপুর, কাছিকাটাসহ রসুনের বিভিন্ন হাট-বাজার থেকে আসছে মোটা অঙ্কের রাজস্ব। বেড়েছে মানুষের জীবনযাত্রার মান। উৎপন্ন রসুন সারা দেশে পাঠানো হয় জানিয়ে ব্যাপারী গোলাম মোল্লা ও রহমত আলী জানান, বিদেশ থেকে রসুন আমদানি করায় হুমকির আশঙ্কায় রয়েছেন চলনবিলের রসুন চাষিরা।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার রসুনের বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। ফলে আর্থিকভাবে তাঁরা অনেক লাভবান হচ্ছেন।’

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।