২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

এক চারাতে দুইবার ধান

এগ্রিবার্তা ডেস্ক ২২ মে ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
এক চারাতে দুইবার ধান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার জল্লা বিলে সবুজ ধানক্ষেতের মাঝে সোনালী ধানের শীষ জানান দিচ্ছে বাম্পার ফলনের। তবে এইবারের চিত্রটা একটু ভিন্ন।

ইরি ধান কাটার পর তার গাছ থেকে আবারো ধানের শীষ বের হয়ে বাতাসে দুলছে। বলা যায় একই খরচে পরপর দুইবার ধান উৎপন্ন হচ্ছে। এই ফসল এলাকার কৃষকদের মাঝে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ফলে এ নিয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কৃষকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করছে। ধারণা করা হচ্ছে এই পদ্ধতিতে ধান চাষ সামনের দিকে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

কৃষকরা জানিয়েছেন আধুনিক কৃষি পদ্ধতির কল্যাণে তারা নতুন পদ্ধতিতে ধান কেটে লাভবান হচ্ছেন। এই দ্বৈত চাষ পদ্ধতি একদিকে যেমন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে, তেমনি তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।

জল্লা বিলের কৃষক রহিম মিয়া বলেন, "আগে আমরা বছরে একবার ফসল (ধান) পেতাম কিন্তু কৃষি বিভাগের পরামর্শে এবার একই জমিতে ধান কাটার পরপরই স্বল্প সময়ে আরো একবার ফসল (ধান) পেতে যাচ্ছি। এতে আমাদের ব্যয় সংকোচন করে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে"।

স্থানীয় কৃষি কর্মকর্তারা মনে করছেন, এ পদ্ধতি অন্যান্য অঞ্চলের কৃষকদের জন্যও অনুকরণীয় হতে পারে। একই জমিতে দুই ফসল ফলানোর এই উদ্যোগ এক দিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আধুনিক এ কৃষি প্রযুক্তির উদ্ভাবন নবীনগরের জল্লা বিল এক নতুন সম্ভাবনার ক্ষেত্র। এ সোনালী ধানের ঢেউয়ের সাথে মিশে আছে কৃষকের স্বপ্ন আর সমৃদ্ধির হাতছানি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।