২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সিরাজগঞ্জে ৮৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ

এগ্রিবার্তা ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সিরাজগঞ্জে ৮৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ

সিরাজগঞ্জের কৃষকেরা এবারও সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন। গত মৌসুমে ভালো দাম এবং চলতি মৌসুমে কৃষি প্রণোদনা পাওয়ায় জেলায় সরিষার চাষ বেড়েছে। চলতি মৌসুমে ৮৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।

কৃষকেরা জানান, গত বছর আশানুরূপ দাম পাওয়ায় এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা দেওয়ায় এবার তারা আগ্রহী হয়েছেন। এ বছর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিনুর ইসলাম বলেন, "এবার জেলার ৯টি উপজেলায় ৮৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে এই চাষাবাদ আরও বাড়বে।

কৃষক জব্বার সেখ জানান, "গত বছর সরিষা চাষে লাভ হওয়ায় এবার ৪ বিঘা জমিতে সরিষা চাষ করছি।" অন্য কৃষক মনিরুল ইসলাম বলেন, “সরিষার ফলন ভালো হলে বাজারে দামও ভালো থাকে।”

এদিকে, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার জানান, "সরিষা চাষ কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠেছে এবং এটি মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।