২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

অঙ্কুরিত হয়নি প্রণোদনার পেঁয়াজ বীজ, ক্ষতিগ্রস্ত কৃষক

এগ্রিবার্তা ডেস্ক ৪ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
অঙ্কুরিত হয়নি প্রণোদনার পেঁয়াজ বীজ, ক্ষতিগ্রস্ত কৃষক

ফরিদপুর জেলা পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে প্রতিবছর প্রায় ৬ লক্ষ পেঁয়াজ উৎপাদন হয়। সরকারিভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হলেও এবারের প্রণোদনার বীজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।

সংশ্লিষ্টদের গাফিলতির কারণে নিম্নমানের বীজ পাওয়ার ফলে কৃষকরা হতাশায় পড়েছেন। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর রবি মৌসুমে ৫,২০০ জন কৃষকের মাঝে তাহেরপুরী, বারি পেঁয়াজ-৪ ও ৬ জাতের বীজ বিতরণ করা হয়েছে। তবে কৃষকরা অভিযোগ করেছেন, বিতরণকৃত বীজের ৫ শতাংশও অঙ্কুরিত হয়নি।

মেছড়া চরের কৃষক আবু সাইদ জানান, তিনি দুই বিঘা জমিতে মরিচ চাষ করতে গিয়ে প্রণোদনার বীজের অঙ্কুরিত হওয়ার হার দেখে হতাশ হয়েছেন। নগরকান্দা উপজেলার কৃষক নজরুল মিয়া বলেন, “আমাদের এমন ক্ষতি কেন করা হলো?”

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, তারা সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েছেন যে এবারের বীজ অঙ্কুরিত হওয়ার হার সন্তোষজনক নয়। কৃষকদের ক্ষতির দায়ভার নিতে চান না সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিএডিসির কর্মকর্তাদের দায়ী করছেন।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেছেন, "বীজের অঙ্কুরিত হওয়ার হার নিয়ে জরুরি মিটিং করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।