২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
প্রাণীসম্পদ

হাতির মৃত্যু: গবেষণায় উঠে এসেছে তথ্য

এগ্রিবার্তা ডেস্ক ৩ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হাতির মৃত্যু: গবেষণায় উঠে এসেছে তথ্য

২০২০ সালের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকার বতসোয়ানায় শত শত হাতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। তখন স্থানীয় কর্তৃপক্ষ হাতির মৃত্যুর কারণ জানাতে পারেনি। দীর্ঘদিন পর এবার প্রকাশ্যে এসেছে হাতির মৃত্যুর কারণ। গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছে এসব হাতি।

সম্প্রতি প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়, বতসোয়ানার হাতিগুলো বিষাক্ত পানি পান করার কারণে মারা গেছে। মৃত্যুর আগে হাতিগুলোকে বৃত্তাকারে হাঁটতে দেখা গেছে এবং তাদের মৃতদেহ ২০২০ সালের মে ও জুনে প্রথম পাওয়া যায়। গবেষকরা জানান, ক্ষতিকারক নীল-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) দ্বারা দূষিত পানির মাধ্যমে হাতিগুলোর বিষক্রিয়া হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে।

গবেষণায় দেখা গেছে, বিভিন্ন জলাশয় থেকে বিষাক্ত পানি পান করার ৮৮ ঘণ্টার মধ্যে হাতিগুলো মারা যায়। স্যাটেলাইট ডেটা ব্যবহার করে তিন হাজার জলাশয় পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।