২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

প্রতি বাক্সে আমদানি ব্যয় ১৩ হাজার কৃষক কিনছেন ২৬ হাজার টাকায়

এগ্রিবার্তা ডেস্ক ২ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
প্রতি বাক্সে আমদানি ব্যয় ১৩ হাজার কৃষক কিনছেন ২৬ হাজার টাকায়

মুন্সিগঞ্জে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, যা কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের তৃতীয় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকরা হল্যান্ড থেকে আমদানি করা বীজের ওপর নির্ভরশীল। তবে, কৃষক পর্যায়ে পৌঁছাতে বীজের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। ৫০ কেজির একটি বাক্স আলু আমদানিতে খরচ হচ্ছে ১৩ হাজার টাকা, কিন্তু কৃষকদের কাছে বিক্রি হচ্ছে ২৬ হাজার টাকায়। গত বছর একই বীজের দাম ছিল ১১ হাজার টাকা।

কৃষকরা অভিযোগ করেছেন, আমদানিকারকের কাছ থেকে ডিলারের মাধ্যমে বীজের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিক্রয় রসিদে দাম ১৩ হাজার টাকা উল্লেখ থাকলেও কৃষকদের কাছ থেকে নেয়া হচ্ছে ২৬ হাজার টাকা। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং কৃষক পর্যায়ে আলুর দাম ৮০ টাকা কেজি হতে পারে।

টঙ্গিবাড়ী উপজেলার কৃষক নূর উদ্দিন জানান, তিনি হল্যান্ড থেকে আমদানি করা আট বাক্স বীজ কিনেছেন, কিন্তু রসিদে উল্লেখিত দাম জানেন না। মেসার্স মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর কবীর বিক্রয় রসিদে কম দাম উল্লেখ করার অভিযোগ অস্বীকার করেন।

এদিকে, টঙ্গিবাড়ী উপজেলার আলুচাষী মামুন শেখ বলেন, "মৌসুমের শুরুতে বীজ বিক্রি হয়েছে ১৬-১৮ হাজার টাকা, কিন্তু এখন দাম বেড়ে গেছে।" বিএডিসির বীজের দাম প্রতি কেজি ৫৭ টাকা নির্ধারণ হলেও বাজারে তা পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, "ডিলাররা কৃষকের কাছে বেশি দামে বীজ বিক্রি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।