২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চা শ্রমিকদের বেতন বন্ধ, মানবেতর জীবন

এগ্রিবার্তা ডেস্ক ২৩ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চা শ্রমিকদের বেতন বন্ধ, মানবেতর জীবন

ন্যাশনাল টি কোম্পানির অধীনে থাকা ১২টি চা বাগানের শ্রমিকদের বেতন গত আড়াই মাস ধরে বন্ধ রয়েছে। শ্রমিকদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে এবং কবে নাগাদ তাদের বেতন দেয়া হবে, তা কেউ জানে না। কর্তৃপক্ষের দাবি, তহবিল সংকটের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

এক চা শ্রমিক জানান, “আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। একদিন খাই, একদিন না খেয়ে ঘুমাই। আমাদের তো কিছু না, কিন্তু বাচ্চাদের কয়দিন না খাওয়ায়ে রাখব?”

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি জানান, বেতনের দাবিতে তারা কর্মবিরতি ও অন্যান্য কর্মসূচি পালন করলেও মালিকপক্ষের কোনো সাড়া মিলছে না। তিনি বলেন, “সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু কেন পদক্ষেপ নিচ্ছে না, তা আমি জানি না।”

ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান, তহবিলের অভাবে এই সংকট তৈরি হয়েছে এবং শ্রমিকরা এক মাসের বেশি সময় ধরে কাজে না যাওয়ার কারণে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।