অনাবাদি জমি চাষের আওতায় আনার নির্দেশ
অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং ফসলি জমি রক্ষার জন্য সকলকে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। এছাড়া, অনাবাদি জমিকে চাষের আওতায় আনার পাশাপাশি ফসলি জমির সুরক্ষায় সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তিনি পাহাড়ি জমিতে ফল চাষের গুরুত্বও তুলে ধরেন। গুটি ইউরিয়া সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত ইউরিয়া বা কীটনাশক ব্যবহারে অনুৎসাহিত করেন। সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ কৃষি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।