২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

এম এ আকমল হোসেন বদলি হলেন মৎস্য মন্ত্রণালয়ে

এগ্রিবার্তা ডেস্ক ২১ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
এম এ আকমল হোসেন বদলি হলেন মৎস্য মন্ত্রণালয়ে

এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ২১ আগস্ট, ২০২৪ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮২ ব্যাচের সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মাঠ প্রশাসনে বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এম এ আকমল হোসেন আজাদ ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছেন।

কর্মজীবনে তিনি সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, ভারত, চীন, ফিলিপাইন, হংকং, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া ভ্রমণ করেছেন। তাঁর স্ত্রী সুলতানা মুনীরা জাহান ঢাকার একটি কলেজে দর্শনশাস্ত্রে অধ্যাপনা করেন এবং তাঁদের একমাত্র সন্তান ডা. অরণি মুস্তাবীন আজাদ অস্ট্রেলিয়ার নিউক্যাসলে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।