নড়াইলে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হচ্ছে, যা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
এছাড়া, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ১,৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার এবং ৮০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।