২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

কৃষি বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো ২৩ সদস্যের কমিটি

এগ্রিবার্তা ডেস্ক ১০ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো ২৩ সদস্যের কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে সহায়তা করার জন্য আনুষ্ঠানিকভাবে রিসার্চ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবটি সুসংগঠিত করার উদ্দেশ্যে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড.এ.কে.এম. আবদুল্লাহ আল-আমিন। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, এবং কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. সালাহ উদ্দীন পলাশ।

এছাড়া কমিটিতে ভেটেরিনারি অনুষদের রনি ইবনে মাসুদ ও ফাহিম আহমেদ, কৃষি অনুষদের জান্নাতুল ফিজা, হাসান খান ও শারমিন ইসলাম লিমু, মাৎস্যবিজ্ঞান অনুষদের মোসাব্বির বিন আনোয়ার ও ফাহিম আহমেদ, পশুপালন অনুষদের শাকিব হোসাইন ও আফিফা আলম এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মো. মাহির ফয়সাল শুভ, মাহমুদুল হাসান সোহাগ, আয়েশা ও নাসিমুজ্জামান সাব্বিরও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।