২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

মীরসরাইয়ে ৪,১১০ কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হবে।

এগ্রিবার্তা ডেস্ক ৮ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মীরসরাইয়ে ৪,১১০ কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হবে।

মীরসরাইয়ে চলতি অর্থবছরে ৪,১১০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। ২০২৪-২০২৫ অর্থবছরের পুনর্বাসন ও প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ, নগদ অর্থ সহায়তা, চাষযোগ্য হাইব্রিড সবজি বীজ এবং সার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় মীরসরাই উপজেলা কনফারেন্স হলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাইদ মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়দুর রহমান ভাসানী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে বিভিন্ন জাতের শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। এছাড়া রবি প্রণোদনার আওতায় ১,০১০ জন কৃষকের জন্য সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মুগ, ফেলন এবং খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।