২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

স্লুইজ গেট সংস্কারে উৎপাদন বাড়বে

এগ্রিবার্তা ডেস্ক ৩ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
স্লুইজ গেট সংস্কারে উৎপাদন বাড়বে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (সরেজমিন উইং) পরিচালক মোঃ মোজদার হোসেন বলেছেন, সরকার মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে। তিনি জানান, কৃষকদের বিভিন্ন সমস্যার পাশাপাশি বিদেশী যন্ত্রপাতির ব্যবহারের ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। কৃষি উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধ করা এবং কৃষকদের মধ্যে যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহ তৈরি করা জরুরি। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের শ্রম ও ব্যয় কমবে।

তিনি আরও জানান, উপকূলীয় খুলনা অঞ্চলের স্লুইজ গেট ও ভেঁড়িবাঁধ সংস্কার করলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। শনিবার (২ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সেমিনার কক্ষে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিযন্ত্রীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এতে বক্তৃতা করেন সাতক্ষীরার উপ পরিচালক মোঃ সাইদুল ইসলাম, খুলনার উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, বাগেরহাটের উপ পরিচালক শংকর কুমার মজুমদার, খুলনা ইউনিভার্সিটির এগ্রো টেকনোলজির প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, ধান গবেষণা ইনস্টিটিউটের ড. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত উপ পরিচালক মিজান মাহমুদ, মেহেদী হাসান খান, এটিআই মুখ্য নাহিদা ইসলাম, কৃষি উদ্যোক্তা মোঃ ফারুক হোসেন, শেখ রেজওয়ান, মোঃ শামিমুর রহমান মিঠু এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।