আনোয়ারায় ২৫০ কৃষক পেলেন বিনামূল্যে উপকরণ
চট্টগ্রামের আনোয়ারায় ২৫০ জন কৃষক বিনামূল্যে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ পেয়েছেন। শনিবার (২ নভেম্বর) সকালে আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ১৫ লক্ষাধিক টাকার সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এনসিসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রমজান আলী এবং অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আসিফ নিজাম উদ্দিন বলেন, “কৃষক আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষিক্ষেত্রে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে, কারণ জমির পরিমাণ ক্রমাগত কমছে। তাই সীমিত জমিতে অধিক উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে।”
সভাপতির বক্তৃতায় মো. মনিরুল আলম বলেন, “কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা গেলে দেশ সত্যিকার অর্থে এগিয়ে যাবে। কৃষি সরবরাহ ও যোগানের বিষয়টি নিশ্চিত করতে হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, "এনসিসি ব্যাংক কৃষকদের যে সম্মান দিয়েছে তা প্রশংসনীয়। বিতরণকৃত উন্নত জাতের বীজ ও উপকরণ ফসল উৎপাদনে গতি আনবে।"
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।