২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি কর্মকর্তাদের এক দিনের বেতন ত্রাণে দান

এগ্রিবার্তা ডেস্ক ৩ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি কর্মকর্তাদের এক দিনের বেতন ত্রাণে দান

কৃষি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হবে।
শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেবেন। সভায় কৃষিসচিব সকলকে আহ্বান জানান যাতে তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।