২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই আটক

এগ্রিবার্তা ডেস্ক ৩০ অক্টোবর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই আটক

ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে পুলিশ জালাল উদ্দিন নামের এক কসাইকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম এই দণ্ড প্রদান করেন। আটক হওয়া জালাল উদ্দিন রামচন্দ্র গ্রামের ভোলাই বিশ্বাসের ছেলে।

সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, জালাল উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ছিল। আজ তাকে অসুস্থ গরুর মাংস বিক্রি করার সময় আটক করা হয়। এই অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মাংস বিক্রির কাজে ব্যবহৃত চৌকিসহ অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপজেলা পশুস্বাস্থ্য কর্মকর্তা ফজলুল কবির এবং মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।