২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ডিম-মুরগির বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এফবিসিসিআই

এগ্রিবার্তা ডেস্ক ২৯ অক্টোবর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ডিম-মুরগির বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এফবিসিসিআই

রাজধানীর কাপ্তান বাজারে ডিম ও মুরগির বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে পরিদর্শন করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই। রবিবার (২৭ অক্টোবর) এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বাজার মনিটরিং সেল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ডিমের মূল্য ও সরবরাহের হালনাগাদ তথ্য সংগ্রহ করে।

কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে, তিনি ভোক্তাদের জন্য ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। হাফিজুর রহমান জানান, প্রয়োজনে ডিম ও মুরগির সরবরাহ পর্যায়েও বাজার তদারকি করা হবে।

এফবিসিসিআই-এর কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন, অন্যান্য ব্যবসায়ী নেতারা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র-সমন্বয়কসহ আরও অনেকে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।