আদা চাষে সাড়া ফেলেছে সাঁথিয়ার কৃষকরা
পাবনার সাঁথিয়ায় কৃষকরা বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে তারা লাভবান হচ্ছেন। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সাঁথিয়া উপজেলায় ৩১ হাজার ৫০০ বস্তায় আদা চাষ করা হয়েছে, যার থেকে ৯৫ হাজার কেজি আদা পাওয়ার আশা করা হচ্ছে।
উপজেলার কৃষি কর্মকর্তা সঞ্জীব গোস্বামী জানান, সাঁথিয়ার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে কৃষকরা নতুন পদ্ধতিতে উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন।
নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের কৃষক আকতারুজ্জামান বলেন, তিনি ৬০০ বস্তায় আদা চাষ করছেন এবং প্রতি বস্তায় এক কেজি আদা হলে তার লাভ হবে। তিনি ভবিষ্যতে ২ হাজার থেকে আড়াই হাজার বস্তায় আদা লাগানোর পরিকল্পনা করছেন।
কাশিনাথপুর ইউনিয়নের শফিউজ্জামান জানান, তিনি ৫০০ বস্তায় আদা চাষ করছেন এবং আগামীতে তার বাগানে আড়াই হাজার থেকে ৩ হাজার বস্তায় আদা লাগাবেন বলে আশা করছেন।
সাঁথিয়া উপজেলার কৃষকরা এখন লাভবান হওয়ার পাশাপাশি নতুন পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।