২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চাটমোহরে সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

এগ্রিবার্তা ডেস্ক ২২ অক্টোবর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চাটমোহরে সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চাটমোহর উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশিদ মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। অভিযুক্ত ব্যক্তি বগুড়া জেলার শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত খায়রুল আলমের ছেলে এবং তিনি চাটমোহরে দেড় বছর ধরে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী তরুণী ২২ আগস্ট বগুড়া কাহালু থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মামলার পর থেকে অভিযুক্ত তরুণীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তরুণীর অভিযোগ অনুযায়ী, মামুনুর রশিদ তার প্রতিবেশী হওয়ায় প্রেমের প্রস্তাব দেন। তিনি রাজি না হলে অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার হুমকি দেন এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসান। ১৩ এপ্রিল, কাহালু থানাধীন জামগ্রাম ইউনিয়নের শান্তা গ্রামের কাছে একটি শ্মশানের কাছে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। বাধা দেওয়ার পর মারধর করে একাধিকবার ধর্ষণ করেন।

ঘটনার পর তরুণী তার পরিচিতদের কাছে বিষয়টি খুলে বললে তারা অভিযুক্তকে ডেকে নিয়ে বিষয়টি শুনতে চান। তখন অভিযুক্ত সবকিছু স্বীকার করেন, কিন্তু বিয়ের প্রস্তাবে অস্বীকৃতি জানিয়ে দ্রুত চলে যান। এরপর থেকে তরুণীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী বলেন, “আমি জানতাম না, মামুনুর রশীদ অন্য নারীতেও আসক্ত ছিল।” তিনি আরও জানান, অনেক নারীর সর্বনাশ করেছে কিন্তু তার প্রভাবের কারণে কেউ অভিযোগ করতে সাহস পায়নি। তিনি এই মামলা দায়ের করে ধর্ষকের বিচার দাবি করেছেন।

অভিযুক্ত মামুনুর রশীদ মিমোর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে অফিসে পাওয়া যায়নি এবং ফোনও বন্ধ ছিল। অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, তিনি গত এক সপ্তাহ ধরে অফিসে আসছেন না।

কাহালু থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত চলছে এবং রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।