২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পবিপ্রবিতে ২৫ অক্টোবর

এগ্রিবার্তা ডেস্ক ২১ অক্টোবর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পবিপ্রবিতে ২৫ অক্টোবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে পরিচালিত হবে।

এই ভর্তি পরীক্ষায় কৃষি, মৎস্যবিজ্ঞান এবং এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের জন্য মোট ৪৪৮টি আসনের বিপরীতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানিয়েছেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন যাতে পরীক্ষাটি সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।