কৃষি উপদেষ্টার বক্তব্য: সবজির দাম বাড়ছে কেন?
কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে বন্যার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার রাজশাহী মহানগরীর নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
তিনি উল্লেখ করেন, “দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে বন্যার কারণে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দাম বৃদ্ধির অন্যতম কারণ।” কুমিল্লা দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা হওয়ায়, সেখানে বন্যার প্রভাব বেশি পড়েছে।
এদিন সকালে তিনি বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেন যেন সিন্ডিকেট ও চাঁদাবাজি না হয়। চাঁদাবাজির ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শও দেন।
এছাড়া, উপদেষ্টা রাজশাহী মহানগরীর আমচত্বরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আঞ্চলিক সার সংরক্ষণাগার পরিদর্শন করেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।