২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম সিকৃবি'র নতুন ভিসি

এগ্রিবার্তা ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম সিকৃবি'র নতুন ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০০১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, মাইজোবায়োলজি এন্ড হায়াজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দেওয়া হয়েছে । জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপাচার্য পদে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।