২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন

এগ্রিবার্তা ডেস্ক: ১০ অক্টোবর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন

ময়মনসিংহ, বুধবার: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর উদ্যোগে বুধবার (৯ অক্টোবর ২০২৪) বিকাল ৩টায় শীতকালীন সবজি চাষ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কেন্দ্রের হল রুমে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান।

বাউএক এর পরিচালক প্রফেসর ড. মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া এবং জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাউএক এর অতিরিক্ত পরিচালক ড. মো: এনামুল হক সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাউএক এর উপ-পরিচালক মো: আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান বলেন, "বাউএককে ভবিষ্যতে এধরনের কর্মসূচি আরও বিস্তৃত করতে হবে এবং বাউরেসের মাধ্যমে ভবিষ্যতে আরও অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।" তিনি আরও বলেন, "এই কর্মসূচিতে আরও বেশি কৃষক-কৃষাণীকে অন্তর্ভুক্ত করা উচিত।" পরিশেষে তিনি নির্বাচিত ১২ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রকার সবজির চারা বিতরণ করেন।

প্রদর্শনীটি বাউরেসের অর্থায়নে পরিচালিত 'ময়মনসিংহ জেলার কৃষকদের সক্ষমতা উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারী ১২ জন কৃষক-কৃষাণী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।