২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

চারা পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হাওরাঞ্চলের কৃষকদের

এগ্রিবার্তা ডেস্ক: ১৭ সেপ্টেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চারা পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হাওরাঞ্চলের কৃষকদের

সুনামগঞ্জে পলি হাউজ পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু হয়েছে। এরই মধ্যে সবজি চাষিরা এ হাউজ থেকে আধুনিক জাতের চারা নিয়ে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা কম দামে চারা পেয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষক শাহ আলম। ১ একর জমিতে করেছেন পলি হাউজ নামে একটি প্রতিষ্ঠান। আধুনিক এ পলি হাউজে প্লাস্টিক ট্রেপে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়ায় তৈরি কোকোপিট প্রক্রিয়াজাত ও জীবাণুমুখী করে বীজ রোপণ করা হচ্ছে। সেই সাথে ওপরে সেডনি দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়ে।

এখানে উৎপাদিত চারা ২০ দিন পর রোপণযোগ্য হয়। বিশেষ করে এ হাউজের আধুনিক পদ্ধতিতে তৈরি হওয়া টমেটো, ফুলকপি ও মিষ্টি কুমড়াসহ নানা জাতের চারা এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে কৃষকেরা কিনে নিয়ে যাচ্ছেন। ৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ টাকায় প্রতিটি চারা বিক্রি হচ্ছে।

এদিকে চলতি মৌসুমে প্রায় ২ লাখ কৃষক সুনামগঞ্জের ১২ উপজেলায় শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। তবে অন্য বছর থেকে এই বছর সহজেই সবজির চারা পাওয়ায় একদিকে যেমন খুশি; অন্যদিকে এ পলি হাউজে প্রায় ৪৫ জনের কর্মসংস্থান হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।