২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

ভিসি নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ বেরোবি শিক্ষার্থীদের

এগ্রিবার্তা ডেস্ক: ১৭ সেপ্টেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভিসি নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ বেরোবি শিক্ষার্থীদের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভিসি নিয়োগের দাবিতে এবার ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বারবার আল্টিমেটাম দিয়েও ভিসি না পেয়ে এই কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সবাই একত্রিত হয়। পরে নগরীর মর্ডান মোড়ে গিয়ে শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, বিগত সময়েও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। আমরা এখন আর বৈষম্য চাই না। যেখানে নোবিপ্রবি ভিসি পায় সেখানে আমরা ভিসি পাই নাই। অথচ কোটা আন্দোলন থেকে সরকার পর অগ্রণী ভূমিকা পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। আবু সাঈদের শহীদ না হলে এই আন্দোলনের গতি পেত না।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের থেকে একটি চিঠি আসে সেখানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক কে দেওয়ার কথা থাকলে সেটি দেওয়া সম্ভব হয়নি। আমরা এর আগেও ৫ দিনের আল্টিমেটাম ও সর্বশেষ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিই। কিন্তু তারপরও আমরা ভিসি পাইনি। আমরা দ্রুত ভিসি চাই। ক্লাস পরীক্ষা ফিরতে চাই।

কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম কর্মসূচিকে সমর্থন জানিয়ে বলেন, আমরাও কোনো বৈষম্য চাই না। বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত ভিসি নিয়োগ দেওয়া হোক।

উল্লেখ্য যে এক মাসের বেশী সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসি না থাকায় সকল একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।