২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি

এগ্রিবার্তা ডেস্ক: ৭ সেপ্টেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি

ফেনী জেলায় ২০ আগস্ট থেকে বন্যা দেখা দেয়। ভারতের ত্রিপুরা ও বাংলাদেশে অত্যধিক বৃষ্টির কারণে উজানের ঢলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফেনী জেলার অধিকাংশ এলাকা বন্যায় তলিয়ে যায়। বন্যায় জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। পাশাপাশি নষ্ট হয়েছে আউশ ধানও। এ ছাড়া ফলবাগান, আদা, হলুদ ও আখখেত তলিয়ে যায় পানিতে। এখনো দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে পানি রয়েছে। তবে যেখানে পানি নেমে গেছে, সেখানে আবার ফসল রোপণ করতে দেখা গেছে কৃষকদের।

 

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।