'লেইট আমন' প্রজেক্ট এর মাঠ পর্যায়ের কাজ শুরু
কৃষির সাথে,কৃষকের পাশে" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে AGRI Students' Alliance "লেট আমন" প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টের কার্যক্রমের ধারাবাহিকতায় ২৯-০৮-২৪ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব খামারে বরাদ্দকৃত এক একর জমিতে বিনাধান-১৭ এর বীজ ছিটানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বন্যার পানিতে দেশের যে জেলাগুলোর কৃষি জমি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবিলায় Agri Students' Alliance BD এর শিক্ষার্থীদের 'লেইট আমন' প্রজেক্ট এর মাঠ পর্যায়ের কাজ শুরু হলো। গতকাল ১১ টায়, এই লেইট আমন প্রজেক্টের সাথে যুক্ত বিশ্ববিদ্যালয় এর কিছু শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে সমবেতভাবে আগে থেকে তৈরি করা ১ একরের বীজতলায় বিনা ধান-১৭ এর সীড ব্রডকাস্টিং এর কাজ সম্পন্ন করেন।পরবর্তী দিনগুলোতে পশু পাখির উপদ্রব থেকে বীজতলা কে রক্ষা করতে রেগুলার ফিল্ড ইন্সেপকশন করা হবে।
মোট ১২ একর জমিতে সিডলিং রেইজ করা হবে ।বাকৃবির ৫,নোবিপ্রবির ১,চট্টগ্রামে ৪ এবং লক্ষীপুরে ২ একর জমিতে লেইট আমনের চারা তৈরি করা হবে।এই চারা দিয়ে বন্যা কবলিত অঞ্চলের প্রায় ৭৬০ বিঘা জমিতে ধান চাষ করা যাবে।১০০০ জন কৃষককে চারা দেওয়ার পাশাপাশি সার,কীটনাশক এবং ধান উৎপাদন সংক্রান্ত সকল পরামর্শ দেয়া হবে।
বাকৃবি প্রতিনিধি:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।