২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বাকৃবি প্রতিনিধি: ৭ আগস্ট ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক নেটওয়ার্ক সমাবেশ ও পদযাত্রা করেছে।


 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সকলের জন্য ন্যায় বিচার ও সাম্প্রদায়িক হামলাসহ সকল সহিংসতা রুখে দাঁড়ানোর দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিজয় ৭১ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। 


 

এ সময় গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদের সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পুষ্পিতা ভট্টাচার্য, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ, বাকৃবি প্রেসক্লাবের সভাপতি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো সহিদুজ্জামান, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর। 

বাকৃবি প্রতিনিধি:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।