২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি গুচ্ছে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ, ১২৭ শিক্ষার্থী পেলেন বিষয় বরাদ্দ

এগ্রিবার্তা ডেস্ক ১৭ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি গুচ্ছে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ, ১২৭ শিক্ষার্থী পেলেন বিষয় বরাদ্দ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আরও ১২৭ শিক্ষার্থীকে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২ জনকে মেধাক্রম অনুসারে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১২৭ জন নতুন করে আসন পেয়েছেন এবার।

তালিকা দেখতে ক্লিক করুন

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।